কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু
নিহত নিরঞ্জন চন্দ্র সরকারের বাসা ঢাকার দক্ষিণ গোড়ান এলাকায়; তিনি চেক ডিজঅর্ডারের মামলায় কারাবন্দি ছিলেন।
কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কয়েকদির মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।
নিরঞ্জন চন্দ্র সরকার (৬০) নামের ওই কয়েদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তাকে হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষী হিমন।
তিনি বলেন, রাত ৮টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিরঞ্জন চন্দ্র সরকার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
“তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নিহত নিরঞ্জন চন্দ্র সরকারের বাবার নাম মৃত মনোরঞ্জন সরকার। তার বাসা ঢাকার দক্ষিণ গোড়ান এলাকায়। তিনি চেক ডিজঅর্নারের মামলায় কারাবন্দি ছিলেন।
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
