জামালপুরে পানিতে ডুবে দুই ভাইসহ ৩ শিশুর মৃত্যু
বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে মাহিন ও সাইয়ুম। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।
জামালপুর সদর ও বকশীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই ভাইসহ তিন শিশু প্রাণ হারিয়েছে।
বৃহস্পতিবার সদর উপজেলার নলকুড়ি গ্রামে এবং বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর তালুকপাড়া গ্রামের এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে।
নিহতরা হলো- নলকুড়ি গ্রামের আব্দুল সাত্তারের ছেলে আরাফাত (১০), তালুকপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে মাহিন হাসান (১০) ও খোকা মিয়ার ছেলে সাইয়ুম হোসেন (৮)। মাহিন ও সাইয়ুম চাচাতো ভাই।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, দুপুরের পর থেকে আরাফাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্নস্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
অপরদিকে, নিলাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ছাত্তার বলেন, বিকালে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে মাহিন ও সাইয়ুম। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে বলে জানান তিনি।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
