২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের গোপালদী পৌর মেয়র নৌকার হালিম সিকদার

ভোট চলাকালে হালিম সিকদারের বিরুদ্ধে অন্য প্রার্থীর এজেন্টকে মারধর ও হুমকিসহ কেন্দ্র থেকে বের করে দেওয়ারও অভিযোগ ওঠে।

নারায়ণগঞ্জের গোপালদী পৌর মেয়র নৌকার হালিম সিকদার

সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থী হালিম শিকদার।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2023, 12:50 AM

Updated : 22 Jun 2023, 12:50 AM

নারায়ণগঞ্জের গোপালদী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এম এ হালিম সিকদার মেয়র পদে জয়লাভ করেছেন। 

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ বুধবার রাতে এ তথ্য প্রকাশ করেন৷  

বশির আহমেদ জানান, হালিম সিকদার ১৫ হাজার ১৪৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারকেল গাছ প্রতীকের তানভীর আহমেদ পেয়েছেন ২ হাজার ৯৯৩ ভোট।  এছাড়া জগ প্রতীকের আবুল মনসুর ১ হাজার ৭৬৬ ও মোবাইল ফোন প্রতীকের মনিরুজ্জামান ৮৩৭ ভোট পেয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ হয়েছেন। 

নির্বাচনে ৬৪ দশমিক ৭৯ শতাংশ ভোট পড়েছে বলে রিটার্নিং কর্মকর্তা জানান। 

ভোট চলাকালে এম এ হালিম সিকদারের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ করেছেন স্বতন্ত্র এক মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট। অন্য প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে তিনি তা অস্বীকার করেছেন।  

আরও পড়ুন

গোপালদী পৌর ভোট: নৌকার মেয়র প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ  

গোপালদী পৌর ভোট: অনেক কেন্দ্রে নৌকা ছাড়া এজেন্ট নেই, হুমকির অভিযোগ