ভোলায় আগুনে পুড়ল জুতার গুদাম
আগুনে পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি জুতার গুদাম পুড়ে গেছে।
বুধবার ভোরে উপজেলার বোরহানগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে বলে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কাওসার চৌধুরী জানান।
তিনি বলেন, ভোরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুরো গোডাউন পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুনে পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
