২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের দায়ে কারাদণ্ড

২০২০ সালে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে আহত করেন  গোলাম মোস্তফা।

টাঙ্গাইলে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের দায়ে কারাদণ্ড

টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2023, 06:42 PM

Updated : 30 Aug 2023, 06:42 PM

টাঙ্গাইলে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন মামলায় এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহাবুবুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুর রহিম।

দণ্ডিত গোলাম মোস্তফা (৩৮) মধুপুর উপজেলার হাবিবপুর গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে এপিপি আব্দুর রহিম বলেন, ২০১৩ সালে গোলাম মোস্তফা ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আব্দুল খালেকের মেয়ে রায়হানুল জান্নাত পূর্নিকে বিয়ে করেন।

তিনি বলেন, বিয়ের সময় তিনি এক লাখ ৭০ হাজার টাকা ও তিন ভড়ি স্বর্ণ যৌতুক হিসেবে নেন। পরে ২০১৯ সালে আরও এক লাখ টাকা শ্বশুরের কাছ থেকে যৌতুক হিসেবে নেন।

এপিপি আরও জানান, ২০২০ সালে গোলাম মোস্তফা পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিতে থাকেন। এর ধারাবাহিকতায় ওই বছর ২৭ মে স্ত্রীকে মারধর করেন তিনি। এতে আহত স্ত্রী রায়হানুল জান্নাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

পরে এ ব্যাপারে রায়হানুল জান্নাতের বাবা মধুপুর থানায় মামলা করেন।ওই বছর ২৭ জুন তদন্ত শেষে এসআই জোবায়দুল হক আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর সাতজনে সাক্ষ্য গ্রহণ শেষ আদালত এ রায় দেয়।

রায়ে আদালত আসামি গোলাম মোস্তফাকে তিন বছরের কারাদণ্ড এবং একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।