২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত  ১২ জন মারা গেছেন।

ফরিদপুরে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2023, 04:19 PM

Updated : 26 Aug 2023, 04:19 PM

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক জানান।

মৃত ইতি মণ্ডল (২৮) গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের জিকাবাড়ী গ্রামের মৃত্যুঞ্জয় বিশ্বাসের স্ত্রী।

হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে ওই গৃহবধু হাসপাতালে ভর্তি হন। বর্তমানে ওই হাসপাতালটিতে ১৬১ রোগী চিকিৎসাধীন রয়েছেন। 

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৯৪ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৩ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬১ জন।

তিনি আরও বলেন, জেলার হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ১২ জন মারা গেছেন। তাদের মধ্যে রাজবাড়ীর চার, ফরিদপুরের পাঁচ, মাগুরার এক, মাদারীপুরের এক ও গোপালগঞ্জের একজন।

চলতি বছরের জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা চার হাজার ১৫ জন; এর মধ্যে তিন হাজার ৬৭০ রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।