২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে দলিল লেখককে ‘হত্যা’, স্ত্রী আটক

প্রাথমিক তদন্তে ‘পরিকল্পিত হত্যার’ প্রমাণ পেয়ে এই ব্যক্তির স্ত্রীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

সোনারগাঁয়ে দলিল লেখককে ‘হত্যা’, স্ত্রী আটক

সোনারগাঁ থানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2022, 08:42 PM

Updated : 27 Sep 2022, 01:17 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় নিজ ঘর থেকে এক দলিল লেখকের মরদের উদ্ধারের পর তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। 

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, রোববার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইনের নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছ। 

নিহত মোশারফ হোসেন ভূঁইয়া (৪৫) খালপাড় চেঙ্গাইন গ্রামের আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে। 

ওসি হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিক তদন্তে পরিকল্পিতভাবে হত্যার প্রমাণ পেয়েছে পুলিশ। এই ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।” 

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, শনিবার রাত ২টার দিকে তাদের বাড়িতে ডাকাতি হয় বলে নিহতের স্ত্রী শাহিনুর আক্তার প্রতিবেশীদের জানান। তিন-চারজনের ডাকাতদল তার স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে শৌচাগারে থাকা বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে দাবি করেন শাহিনুর। 

তবে বাড়িতে গিয়ে ডাকাতির কোনো আলামত পায়নি বলে জানিয়েছে পুলিশ। 

ওসি হাফিজুর রহমান আরও বলেন, “নিহতের স্ত্রীর দাবি করা ডাকাতির ঘটনার কোনো আলামত পুলিশ পায়নি; এটি একটি পরিকল্পিত হত্যা। এই বিষয়ে প্রাথমিক তদন্তে পুলিশ বেশ কিছু তথ্য পেয়েছে।