২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চমবারের মত সংসদ সদস্য হলেন আসাদুজ্জামান নূর

চারটি আসনেই ভরাডুবি হয়েছে জাতীয় পার্টির।

পঞ্চমবারের মত সংসদ সদস্য হলেন আসাদুজ্জামান নূর

আসাদুজ্জামান নূর।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2024, 04:36 AM

Updated : 08 Jan 2024, 04:39 AM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি আসনের মধ্যে দুটিতে আওয়ামী লীগ এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। চারটি আসনেই ভরাডুবি হয়েছে জাতীয় পার্টির।

রোববার ভোট গ্রহণ শেষে রাতে জেলা প্রশাসক কার্যালয়ে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ডিসি পঙ্কজ ঘোষ।

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে তৃতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। তিনি নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১৯ হাজার ৯০২ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী তছলিম উদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৬৬১টি ভোট।

নীলফামারী-২ সদর আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। তিনি নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ট্রাক প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৬৮৪ ভোট।

অপর দুই প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাহজাহান আলী চৌধুরী লাঙ্গল প্রতীকে ৩ হাজার ৮৪৩ এবং বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মোরছালীন ইসলাম ডাব প্রতীকে ৭৩২ ভোট পেয়েছেন।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল নির্বাচিত হয়েছেন। তিনি কাচি প্রতীক নিয়ে ৩৯ হাজার ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র  প্রার্থী মার্জিয়া সুলতানা ঈগল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ২০৫ ভোট।

এই আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ২২৮ ভোট।

নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক। তিনি কাচি প্রতীকে ৬৯ হাজার ৯১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোখছেদুল মোমিন ট্রাক প্রতীকে ৪৫ হাজার ৩০১ ভোট পেয়েছেন।

জাতীয় পার্টির প্রার্থী সংসদ সদস্য আহসান আদেলুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৩১৩ ভোট।