কুষ্টিয়ায় ডাকাতি মামলায় তিনজনের কারাদণ্ড
সাংবাদিকদের মারধর করে তাদের মোটরসাইকেল, ল্যাপটপ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে হাত পা বেঁধে ফেলে পালিয়ে যায় ডাকাতের একটি দল।
কুষ্টিয়ায় ডাকাতির দায়ে তিন ব্যক্তিকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ মো. আশরাফুল ইসলাম জনাকীর্ণ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) রফিকুল ইসলাম লালন।
দণ্ডিতরা হলেন- মিরপুর উপজেলার ইমারত আলী (২৬), শাহ জামাল (৩২) এবং সিরাজ মল্লিক (৪০)।
মামলার বরাত দিয়ে পিপি আদালত রফিকুল ইসলাম বলেন, ২০১৫ সালের ১২ এপ্রিল রাতে ওই উপজেলার চিথলিয়া গ্রামে এক রাস্তায় গাছ ফেলে পথরোধ করে দুই সাংবাদিকের মোটরসাইকেল, ল্যাপটপ ও নগদ টাকা ছিনিয়ে নেয় ডাকাতের একটি দল।
এরপর তারা সাংবাদিকদের মারধর করে তাদের হাত পা বেঁধে ফেলে পালিয়ে যান।
এ ঘটনার পরদিন এক সাংবাদিক বাদী হয়ে মিরপুর থানায় অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর বিচার কাজ শেষে আদালত এ রায় দেয়।
রায়ে আদালত তিন আসামিকে ৮ বছরের কারাদণ্ড এবং প্রত্যেককেই ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:
