[ টিউব ] কুষ্টিয়ায় লালনের তিরোধান স্মরণোৎসব, চলবে সোমবার পর্যন্ত আধ্যাত্মিক সাধক লালন সাঁইয়ের একশ ছত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়া আখড়াবাড়িতে শুরু হয়েছে তিনদিনের স্মরণোৎসব। আলোচনা সভা, লালন সংগীত ও গ্রামীণ মেলার এ আয়োজন চলবে সোমবার পর্যন্ত। উৎসবে যোগ দিয়েছেন দেশ-বিদেশের সাধু, ভক্ত ও লালন অনুসারীরা। হাসান আলী প্রকাশিত: ২১:০৪, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:০৪, ১৭ অক্টোবর ২০২৬ bdnews24