২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে খালে ডুবে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

খালে স্রোত থাকায় গোসলের এক পর্যায়ে ওবায়দুল্লাহ তলিয়ে যায় বলে ধারণা মাদ্রাসা সুপারের।

পিরোজপুরে খালে ডুবে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

প্রতীকী ছবি

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2023, 11:27 PM

Updated : 12 Jul 2023, 11:27 PM

পিরোজপুরের কাউখালী উপজেলায় খালে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার গারতা হাফিজিয়া মাদ্রাসার সামনে খালে এ ঘটনা ঘটে বলে কাউখালী থানার ওসি মো. জাকারিয়া হোসেন জানান।

নিহত ১৪ বছর বয়সী ওবায়দুল্লাহ উপজেলার মুক্তারকাঠী গ্রামের মামুনুর রশীদ জাকিরের ছেলে। সে ওই মাদ্রাসার হেফজ শাখার ছাত্র ছিল।

গারতা হাফিজিয়া মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মান্নান বলেন, বেলা ১২টার দিকে মাদ্রাসার ১০-১২ জন ছাত্র গারতা খালে গোসল করতে যায়। ওবায়দুল্লাহ খালে নেমে ৪-৫টি ডুব দেওয়ার এক পর্যায়ে পানিতে তলিয়ে যায়।

অন্য সহপাঠীরা তাকে খুঁজে না পেয়ে বিষয়টি মাদ্রাসার সুপারকে জানায়।

খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল খালে তল্লাশি চালিয়ে দুপুর আড়াইটার দিকে মাদ্রাসার ঘাটের পাশ থেকে ওবায়দুল্লাহকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ওবায়দুল্লাহর ভাই সিফাত উল্লাহ জানান, তার ভাই সাঁতার জানত। খালে স্রোত থাকায় সে তলিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।