২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর, চেয়ারম্যানকে শোকজ

স্বাধীনকে মঙ্গলবার বেলা ১২টার মধ্যে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনে নির্বাচনি অনুসন্ধান কমিটির সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

জয়পুরহাটে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর, চেয়ারম্যানকে শোকজ

জয়পুরহাটের ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2023, 11:29 AM

Updated : 25 Dec 2023, 11:29 AM

স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপরে হামলার ঘটনায় বিধি ভঙ্গের অভিযোগে জয়পুরহাটের ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীনকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

স্বাধীনকে মঙ্গলবার বেলা ১২টার মধ্যে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনে নির্বাচনি অনুসন্ধান কমিটির সামনে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রিটার্নিং কর্মকরতা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ সাজেদুর রহমান স্বাধীনকে এই নোটিস পাঠিয়েছেন।

সেখানে বলা হয়েছে, জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম লিখিত অভিযোগ করেছেন স্বাধীনের বিরুদ্ধে। তার অভিযোগ, গত ১২ ডিসেম্বর জয়পুরহাটের নেঙ্গাপীর বাজারে তার কর্মী শাহজাহানকে  স্বাধীন ও তার লোকজন পিটিয়ে আহত করেন।

নোটিসে বলা হয়, “স্বতন্ত্র প্রার্থী জহুরুলের এই অভিযোগের বিষয়ে স্বাধীনের কিছুর বলার থাকলে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের তৃতীয় তলায় ২৬ ডিসেম্বর উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।“