২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ অস্ত্র পরিষ্কারের সময় পুলিশ সদস্য গুলিবিদ্ধ

আহত পুলিশ সদস্য বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসা নিয়ে স্টেশনে ফিরেছেন বলে জানিয়েছেন ওসি।

নারায়ণগঞ্জ অস্ত্র পরিষ্কারের সময় পুলিশ সদস্য গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2023, 04:05 PM

Updated : 02 Nov 2023, 04:05 PM

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক পুলিশ সদস্য অস্ত্র পরিষ্কার করার সময় গুলি বের হয়ে পাশে থাকা সহকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আড়াইহাজার থানার ভেতরেই এ ঘটনা ঘটে বলে জানান ওই থানার ওসি আহসান উল্লাহ৷

আহত পুলিশ কনস্টেবল টিপু সুলতান (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহসান উল্লাহ বলেন, বৃহস্পতিবার ডিউটিতে বের হওয়ার আগে কনস্টেবল মো. বাবুল তার শর্টগানটি পরিষ্কার করছিলেন৷ এমন সময় তার শর্টগান থেকে ‘মিসফায়ার’ হলে রাবার বুলেটে পাশে দাঁড়ানো অপর কনস্টেবল টিপু সুলতান আহত হন৷

“শর্টগান থেকে বের হওয়া ছররা গুলি টিপু সুলতানের শরীরের কয়েকটি স্থানে লাগে৷ তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

তিনি বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসা নিয়ে স্টেশনে ফিরেছেন, বলেন এই পুলিশ কর্মকর্তা৷