২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটারে গাড়ির জট

“ভোরে সেতুর উপর এক‌টি ডাবল ডেকার বাস বিকল হ‌য়ে যাওয়ায় সে‌টি উদ্ধা‌রের জন্য পাঁচ ‌মি‌নিট টোল আদায় বন্ধ ছিল।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2024, 11:18 AM

Updated : 09 Apr 2024, 12:12 PM

ঈদযাত্রার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় যানজ‌ট তৈরি হ‌য়ে‌ছে।

সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার সকা‌ল থেকে টাঙ্গাইল সদ‌রের ঘারিন্দা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা পর্যন্ত ২০ কি‌লো‌মিটার সড়‌কে এ যানজটের সৃষ্টি হ‌য়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মীর মো. সাজেদুর রহমান বলছেন, সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে প‌রিবহ‌নের খুবই চাপ বেড়েছে। গাড়িগু‌লো ধীরগ‌তি‌তে চলছে।

তিনি বলেন, “এর আগে ভোরে সেতুর উপর ২২ নম্ব‌র পিলা‌রের কাছে এক‌টি ডাবল ডেকার বাস বিকল হ‌য়ে যাওয়ায় সে‌টি উদ্ধা‌রের জন্য পাঁচ ‌মি‌নিট টোল আদায় বন্ধ ছিল। এ সময় মহাসড়‌কে গাড়ির চাপ আরও বে‌ড়ে যায়।

“এছাড়া লোকাল বাসগুলো রাস্তায় যত্রতত্র দাঁ‌ড়ি‌য়ে যাত্রী তোলে, ফলে পেছনের গাড়িগুলোর চলাচলে বাধা সৃষ্টি হয়। এতে গাড়ির ধীরগ‌তি তৈরি হচ্ছে।”