২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাড়িধোয়া তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নদীর পাড়ে এক কিলোমিটার সীমানায় নির্মিত স্থাপনা ও নির্মাণাধীন অবকাঠামো উচ্ছেদ করা হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2024, 06:41 PM

Updated : 22 Jan 2024, 07:26 PM

নরসিংদীর সদর উপজেলার হাড়িধোয়া নদী তীরে ছয়টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

সোমবার সকাল ১০টা থেকে প্রায় চার ঘণ্টা উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা এলাকায় এ অভিযান চালানো হয় বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার জানান।

উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে দুইটি টিনশেড ঘর, একটি একতলা ও দোতলা ভবনের একাংশ, দোকানের একাংশ ও বরফ কারখানার সিঁড়ি রয়েছে।

কাউসার বলেন, “দখল ও দূষণ রোধে সোনাতলার ত্রিমোহনী বটতলা (পুটিয়া ব্রিজ সংলগ্ন) থেকে নদীর পাড়ে এক কিলোমিটার এলাকায় নির্মিত এসব স্থাপনা ও অবকাঠামো উচ্ছেদ করা হয়েছে।

“ছয়জন ব্যক্তি ওই জায়গাগুলো দখল করে রেখেছিলেন। তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য একাধিক চিঠি দিলেও তারা তা করেননি।”