জুরাইনে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকার জুরাইন এলাকায় সড়ক ও রেললাইনের ওপর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বসা অবৈধ দোকান বুধবার উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অতীতের অভিজ্ঞতা থেকে স্থানীয়দের আশঙ্কা, তদারকির অভাবে কয়েক দিন বাদেই আবার ফিরে আসতে পারে আগের রূপ।
