শাবিতে ঈদের ছুটি ঘোষণা
পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ১০ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সব ক্লাস-পরীক্ষা । সব মিলিয়ে ২১ দিন বন্ধ।
ঈদুল ফিতর ও অন্য ছুটিসহ ২১ দিন বন্ধের ঘোষণা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, ইস্টার সানডে, বাংলা নববর্ষ, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত টানা ২১ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়।
এর মধ্যে ইস্টার সানডে উপলক্ষে আগামী ৯ এপ্রিল এবং বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল এ বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস বন্ধ থাকবে।
অপরদিকে, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ১০ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সব ক্লাস-পরীক্ষা ।
পাশাপাশি ১২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।
এ ছাড়া সাপ্তাহিক ছুটির দিন হিসেবে ২৮ এপ্রিল, ২৯ এপ্রিল এ দুদিন ক্লাস ও অফিস বন্ধ থাকবে।
৩০ এপ্রিল থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম চলবে বলে জানান রেজিস্ট্রার।
এ ছাড়া মে দিবস উপলক্ষে আগামী পহেলা মে ক্লাস-পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
