১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হাতবোমা বিস্ফোরণ

তবে কী কারণে এ হামলা হয়েছে তা তিনি বলতে পারেননি এই আওয়ামী লীগ নেতা।

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হাতবোমা বিস্ফোরণ

তৌহিদুল ইসলামের বাড়িতে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়; একটি প্রাইভেটকারও ভাঙচুর করা হয়।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 05:11 PM

Updated : 07 Jan 2024, 05:11 PM

গাইবান্ধার পলাশবাড়ীতে এক আওয়ামী লীগ নেতার ভোটকেন্দ্র সংলগ্ন বাড়িতে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাত হামলাকারীরা। এ সময় একটি প্রাইভেটকারও ভাঙচুর করা হয়।

রোববার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছি গ্রামে তৌহিদুল ইসলাম মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।

তবে কী কারণে এ হামলা হয়েছে তা তিনি বলতে পারেননি এই আওয়ামী লীগ নেতা।

তৌহিদুল ইসলাম মন্ডল পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকল ১১টার দিকে ২০ থেকে ২৫ জনের মাস্ক ও হেলমেট পরিহিত একদল লোক বিশ্রামগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র সংলগ্ন তৌহিদুল ইসলামের বাড়িতে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা চেয়াম্যানের ব্যক্তিগত প্রাইভেটকার ভাঙচুর করে; বেশকিছু চেয়ার ভাঙচুরসহ নৌকার পোস্টার ছিড়ে ফেলে।

তৌহিদুল ইসলাম মন্ডল বলেন, ভোট বর্জনকারীরা এ হামলা করেছে। তারা তাকে লক্ষ্য করে একটি হাতবোমা নিক্ষেপ করেছে। কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাড়ির প্রাচীরে গিয়ে লেগে বিস্ফোরিত হয়। এর আগে বাড়ির সামনে আরেকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা। পরে বাড়ির আঙিনায় রাখা তার একটি প্রাইভেটকারে ব্যাপক ভাঙচুর করে হামলাকারীরা।

পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।