পঞ্চগড়ের বোদা পৌরসভায় নৌকা বিজয়ী
বিজয়ী আজহার আলী বোদা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি।
পঞ্চগড়ের বোদা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ছয় হাজার ৭৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আখতার হোসেন হাসান নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন তিন হাজার ৫৯৭ ভোট।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে ভোট হয়।
রাতে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
বিজয়ী প্রার্থী আজহার আলী বোদা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি।
নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেত্রী দিলরেজা ফেরদৌস জগ প্রতীকে পেয়েছেন ৭৮৩ ভোট এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মওদুদ খান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৭৩২ ভোট।
মোট ১৪ হাজার ৫১২ জন ভোটারের মধ্যে ১১ হাজার ৮৮৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে অবৈধ ভোটের সংখ্যা ৩৭টি। ভোটের হার ৮১ দশমিক ৯২ শতাংশ।
নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ২৯ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
