০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 04:38 PM

Updated : 03 Oct 2026, 04:38 PM

সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ওসি রাকিবুল হাসান।

গ্রেপ্তাররা হলেন- শহরের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানপুর মহল্লার মাহবুবুল আলম (৪২), সদর উপজেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দিয়ারধানগড়া মহল্লার আব্দুল বাতেন সেখ সেলিম (৪০), একই মহল্লার নাবিল সেখ (২১), ধাতপুর আলাল গ্রামের ইমরান সেখ (২৫), একই এলাকার আতিকুর রহমান (৪৬) এবং খাড়া গ্রামের আল আমিন (৩৯)।

ওসি বলেন, গ্রেপ্তাররা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।