০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে

তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে ভাষ্য পুলিশের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 04:07 PM

Updated : 05 Nov 2026, 04:07 PM

সিরাজগঞ্জ সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান।

এর আগে বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার ছোনগাছা গ্রামের আবুল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (৩৪), পটল ছোনগাছা গ্রামের আব্দুর রহিমের ছেলে শাহাদাত হোসেন (২২), শহরের মাহমুদপুর মহল্লার আব্দুল বাছেদের ছেলে নাদিম সেখ (২৩), শিলন্দা পশ্চিমপাড়ার আবু তালেবের ছেলে শামসুল আলম (৪৭), সয়দাবাদ ইউনিয়নের খিদির সেতু এলাকার জেলাল উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ (৪৮) এবং জারিলা এলাকার গাজী ইসমাইল হোসেনের ছেলে জয়নাল আবেদিন (৪১)।

ওসি রাকিবুল হাসান বলেন, গ্রেপ্তাররা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।