২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৭৪ জন গ্রেপ্তার, ‘আওয়ামী লীগের’ ১২৪

একই সময়ে বিভিন্ন ঘটনায় মামলা হয়েছে ৪৮টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 12:20 PM

Updated : 20 Nov 2026, 12:20 PM

একদিনে ঢাকায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ, যাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২৪ জন রয়েছেন।

শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় মামলা হয়েছে ৪৮টি।

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কর্মসূচি ও সহিংসতার ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়।

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা ঠেকাতে পুলিশি টহল ও তল্লাশিচৌকির কার্যক্রম জোরদার করা হয়েছে।

পুলিশ বলছে, ‘এক ধরনের ব্লক রেইড ও চিরুনি অভিযান’ চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।