২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৮৯ জন

এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে ছয়জন প্রাণ হারিয়েছেন।

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৮৯ জন

মানিকগঞ্জ সদর হাসপাতালের বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 11:47 PM

Updated : 09 Oct 2023, 11:47 PM

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৮৯ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে; এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৮ জন।

সোমবার দুপুরে মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসের ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার মোস্তফা কাদের রিসাদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত নতুন করে ১৮৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ডেঙ্গুরোগী ৭৬৪৩; চিকিৎসাধীন রয়েছেন ৪৯৮ জন।

নতুন আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর হাসপাতালে ৪৮ জন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫, সিংগাইর পাঁচ, ঘিওরে সাত, শিবালয়ে পাঁচ, দৌলতপুরে দুই, হরিরামপুরে একজন, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন ভর্তি রয়েছেন বলে তিনি জানান।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ছয়জন প্রাণ হারিয়েছেন বলে জানান মোস্তফা কাদের।

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী এ কে এম রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর হাসপাতালে ৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের বেশিরভাগ বিভিন্ন উপজেলার বাসিন্দা।