নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত
কদমদেউলী রেলক্রসিং এলাকায় রাস্তা পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন ওই ব্যক্তি।
নেত্রকোণার ঠাকুরাকোণার কদমদেউলী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোণা-মোহনগঞ্জ রেলপথের ঠাকুরাকোনা কদমদেউলী রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোহনগঞ্জ রেল পুলিশের এসআই মো. আলমগীর।
নিহত ব্যক্তিটির বয়স হবে প্রায় ৫০ বছর বয়স।
এলাকাবাসীর বরাতে এসআই আলমগীর জানান, সকালে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৮টার দিকে ঠাকুরাকোণা প্রবেশের পূর্ব মুহূর্তে কদমদেউলী রেলক্রসিং এলাকায় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছেও বলে জানান এসআই।
