২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

বিকালে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অজান্তে পুকুরে পড়ে যায় হিমি ও তাসফিয়া।

জামালপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

প্রতীকী ছবি

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2023, 11:55 PM

Updated : 20 Jun 2023, 11:55 PM

জামালপুর সদরে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে।

মঙ্গলবার বিকালে উপজেলার ইটাইল ইউনিয়নের গাংকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জামালপুর সদন থানার ওসি কাজী শাহনেওয়াজ।

নিহত শিশুরা হলো গাংকান্দা গ্রামের হিরা মিয়ার ৬ বছরের মেয়ে হিমি ও একই এলাকার কাসেম আলীর ৯ বছরের মেয়ে তাসফিয়া।

ওসি শাহনেওয়াজ জানান, বিকালে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অজান্তে পুকুরে পড়ে যায় হিমি ও তাসফিয়া। পরে স্থানীয়রা তাদের পুকুরে ভাসতে দেখে উদ্ধার তুলে আনে।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।