২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

কারাধ্যক্ষ জানান, ভোরে হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়লে ওই কয়েদিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 01:31 PM

Updated : 07 Aug 2023, 01:31 PM

গাজীপুরের কাশিমপুর কারাগারে এক ফাঁসির আসামির মৃত্যু হয়েছে।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান কারাধ্যক্ষ সুব্রত কুমার বালা।

৬৬ বছর বয়সি কয়েদি আনোয়ার হোসেন কুমিল্লার মেঘনা থানার বড়ইয়াকান্দী এলাকার মজিদ সরকারের ছেলে।

কারাধ্যক্ষ জানান, ২০০৬ সালে মতিঝিল থানায় দায়ের করা এক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কাশিপুর কারাগারে ছিলেন আনোয়ার হোসেন। সোমবার ভোরে হঠাৎ কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বন্দি নম্বর ছিল ২১০৯। ২০১৫ সালের ৯ জানুয়ারি থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। 

আইনি প্রক্রিয়া শেষে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান কারাধ্যক্ষ সুব্রত কুমার বালা।