২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শত বছরের গাড়ি নিয়ে বাংলাদেশে ইউরোপের পর্যটকদল

ইউরোপের একদল পর্যটক শত বছরের পুরোনো বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ১৮টি গাড়ি নিয়ে বাংলাদেশ ভ্রমণ শেষে ভারত গেল। শুক্রবার সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তারা ভারতে প্রবেশ করেন বলে আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি আবুল কালাম আজাদ জানান।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2022, 05:32 PM

Updated : 11 Nov 2022, 05:36 PM

Image

বিভিন্ন নামিদামি মডেলের পুরোনো ১৬টি গাড়ির বহর নিয়ে বাংলাদেশ ভ্রমণ শেষে ভারতে গেছেন ইউরোপের ৪৩ জন পর্যটক।

Image

শুক্রবার সকালে যশোরের বেনাপোল চেকপোস্টে শত বছরের এ গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থেকে দেখেন স্থানীয়রা।

Image

বহরে প্রাচীন ভিনটেজ মডেলের ১৬টি গাড়ি ছাড়াও দুটি ডাবল ইঞ্জিন বিএমডব্লিউ মোটরসাইকেলও ছিলো।

Image

আন্তর্জাতিক ইস্ট ইন্ডিয়া হিমালয় ভিনটেজ কার র‌্যালিতে অংশ নেওয়া দলটি এ বছর বাংলাদেশসহ তিনটি দেশ ভ্রমণ করবে এসব গাড়িতে।

Image

বেলজিয়াম, পর্তুগাল, ফিনল্যান্ড, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্যসহ নয়টি দেশের নাগরিক নিজেদের খরচে এই ভ্রমণে বের হয়েছেন।

Image

ভারতের ডাউকি সীমান্ত দিয়ে সিলেটের তামাবিল হয়ে পাবনা থেকে যশোরো পৌঁছান তারা। এদের অনেক গাড়ি ৮০-১০০ বছরের পুরোনো।