মাশরাফি জিতলেন টানা ২ বার
মাশরাফি বিন মুর্তজা নড়াইল-২ আসন থেকে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
রোববার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আশারাফুল হক চৌধুরী এ ফল ঘোষণা করেন।
মাশরাফি বিন মোর্ত্তজা নৌকা প্রতীকে ১,৮৯,১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান পেয়েছেন ৪,০৪১ ভোট।
এই আসনে মোট ভোটার ৩,৬৫,৭২৯ জন। ভোট পড়েছে ১,৯৯,৭৮৫টি।
টানা চতুর্থবার জয় পেলেন নৌকার কবিরুল হক
নড়াইল-১ আসনে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন নৌকার প্রার্থী বি এম কবিরুল হক।
বি এম কবিরুল হক পেয়েছেন ১ লাখ ৩৪, ২০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের মিল্টন মোল্লা পেয়েছেন ৩,৭৫৮ ভোট।
এ আসনের মোট ভোটার সংখ্যা ২,৭৫,৪০৩। ভোট পড়েছে ১,৪৩,৭১১টি।
