নাটোরে চার আসনে ৩ নৌকা, ১ ঈগল
রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা আবু নাছের ভূঁঞা এ ফল ঘোষণা করেন।
নাটোরে চারটি আসনের তিনটিতে আওয়ামী লীগের নৌকা ও একটি স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীক জয়ী হয়েছে।
রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা আবু নাছের ভূঁঞা তার কার্যালয় থেকে এ ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ঈগল প্রতীকে ৭৭ হাজার ৯৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল পেয়েছেন ৭৫ হাজার ৯৪৭ ভোট।
নাটোর-২ আসনে নৌকা প্রতীকের শফিকুল ইসলাম শিমুল ১ লাখ ১৬ হাজার ৪৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার পেয়েছেন ৬১ হাজার ১৫৪ ভোট।
নাটোর-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ১ লাখ ৩৫ হাজার ৬৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম শফিক পেয়েছেন ৪৩ হাজার ৬৫৯ ভোট।
নাটোর-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৯০ হাজার ৭৪৮ ভোট।
