২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে গাছে পর্যটকবাহী মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

মাইক্রোবাসে সিলেট ভ্রমণ শেষ করে ঢাকা হয়ে বাগেরহাটের সুন্দরবন ঘুরতে যাচ্ছিলেন হতাহতরা।

গোপালগঞ্জে গাছে পর্যটকবাহী মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

গাছের সঙ্গে ধাক্কায় গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2023, 05:39 PM

Updated : 26 Feb 2023, 05:39 PM

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পর্যটকবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৯ যাত্রী।

রোববার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ধূসর ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি মো. শরিফুল ইসলাম।

সেলিম উল্লাহ বাদশা (৪২) কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালামাছড়া গ্রামের নুরুল আমিনের ছেলে।

গুরুতর আহতরা হলেন, নূর কাদের (৪০),তাসমিন আক্তার (২৫), নিজাম আহমেদ (২৫), ওলী আহমেদ (৪৫), সেনোয়ারা (৭০), জোসনা (৩০), শাহানা (৩৫), সালাউদ্দিন করিম (৪), নাসির উদ্দিন (৩৭), আব্দুল্লাহ (৪)। হতাহতরা সবাই একই এলাকার বাসিন্দা।

ওসি শরিফুল জানান, হতাহতরা নিজ এলাকা থেকে মাইক্রোবাসে সিলেট ভ্রমণ শেষ করে ঢাকা হয়ে বাগেরহাটের সুন্দরবন ঘুরতে যাচ্ছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের ধূসর ব্রিজ এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের ১৬ যাত্রীর মধ্যে নূর কাদের ঘটনাস্থলে নিহত এবং অপর ৯ যাত্রী গুরুতর আহত হন।

আহতদের কাশিয়ানী উপজেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয় বলেও জানান ওসি।