গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা গোপালগঞ্জে দায়িত্ব পালন করবেন।
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদরদপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম রোববার এক বার্তায় এ তথ্য দিয়েছেন।
জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সেখানে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তিনি।
