২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে নগদকর্মীকে হত্যায় ১৩ জনের বিরুদ্ধে মামলা

সোমবার তার মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।

টেকনাফে নগদকর্মীকে হত্যায় ১৩ জনের বিরুদ্ধে মামলা

মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের কর্মী আবদুর রহমান।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 09:55 PM

Updated : 18 Oct 2022, 09:55 PM

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ায় মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের কর্মী আবদুর রহমানকে (৩২) হত্যার অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে নিহতের ছোট ভাই আবদুস শুক্কুর বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে হত্যা মামলাটি করেন বলে টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান।

মামলার আসামিরা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত নুর আহমদের ছেলে হাবিবুল্লাহ (৩৭), মৃত মো. আবদুল্লাহর ছেলে আলমগীর ফয়সাল লিটন (৩৪), ফিরোজ আহমদের ছেলে বোরহান উদ্দিন জিয়া (২৫), ইব্রাহিম খলিলের ছেলে মো. ইছহাক (২৪), মকতুল আহমদের ছেলে করিম উল্লাহ (৩২), বশির আহামদ ড্রাইভারের ছেলে নাছির উদ্দিন (২৮), মৃত আলী আকবরের ছেলে মো. শওকত (৩৩) এবং আবদুল গফুরের ছেলে সালামতুল্লাহ (২৬)।

সোমবার সকালে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন বাজারের পাশ থেকে আবদুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।  

আবদুর রহমান নয়াপাড়া পুরানপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ ইয়াসিনের ছেলে এবং নগদের সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।