২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঈদ উপলক্ষে ওই ব্যক্তি মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন বলে জানান স্বজনরা।

বরিশালে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বরিশালের বানারীপাড়ায় মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া বাসটি জব্দ করা হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2024, 08:59 PM

Updated : 12 Apr 2024, 08:59 PM

বরিশালের বানারীপাড়া উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার মাছরং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম।

নিহত মো. নাসির উদ্দিন (৪০) পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলার অলংকারকাঠি ইউনিয়নের কুনিয়ারি গ্রামের আব্দুল গাফ্ফারের ছেলে। তিনি টমটম ট্রলি চালক ছিলেন।

ওসি মাইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাসির স্বরুপকাঠি উপজেলা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা থেকে স্বরুপকাঠিগামী সাকুরা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

গুরুতর অবস্থায় তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

নাসিরের ফুফাত ভাই মো. মহিবুল্ল্যাহ জানান, নাসির বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের মলঙ্গাব্রিজ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি কুনিয়ারি গ্রামে যাচ্ছিলেন তিনি।

ওসি মাইনুল বলেন, ঘটনার পর চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।