২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পৌনে ছয়শ বছরের পুরনো জলরাশি কুমিল্লার ধর্মসাগর

নামে সাগর হলেও কুমিল্লার ধর্মসাগর হল প্রাচীন দীঘি। নগরীর বুকে ২৩ দশমিক ১৮ একর আয়তনের বিশাল এই জলরাশির পাড়ে বসে ক্লান্তি দূর করেন সাধারণ মানুষ। অন্যান্য স্থান থেকে আসা দর্শনার্থীদের কাছেও দারুণ প্রিয় এই দীঘি। প্রায় পৌনে ৬০০ বছর আগে ১৪৫৮ সালে স্থানীয়দের পানির চাহিদা মেটাতে দীঘিটি খনন করেছিলেন ত্রিপুরার রাজা ধর্মমাণিক্য। তার নাম অনুসারেই এর নাম রাখা হয় ধর্মসাগর। এখন আর পানির চাহিদা মেটাতে ধর্মসাগরের পানি ব্যবহৃত না হলেও, এটি এখন মেটায় মনের চাহিদা।

আব্দুর রহমান

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 06:31 PM

Updated : 30 Jul 2023, 06:31 PM

Image

ইতিহাস অনুযায়ী, বিরাট আমবাগানের শতশত গাছ কেটে সেই স্থানে প্রজাদের জন্য সুপেয় পানির বন্দোবস্ত করতে খনন করা হয় এই দীঘি।

Image

সবুজ ছায়ায় ঘেরা ধর্মসাগর দীঘির পাড়ে বসলে যেন মুহূর্তেই মুছে যায় নাগরিক জীবনের যন্ত্রণা, তাই দূর-দূরান্ত থেকে আসেন পর্যটকরাও।

Image

দীঘির পাড়জুড়ে দাঁড়িয়ে থাকা বড় বড় গাছের সারি ধর্মসাগরকে দিয়েছে ভিন্ন মাত্রা, সেখানে কান পাতলে শোনা যায় পাখিদের কলরব।

Image

ধর্মসাগরের পূর্ব প্রান্তে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ও কুমিল্লা জিলা স্কুল, দক্ষিণে কুমিল্লা মহিলা মহাবিদ্যালয় এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের গির্জা।

Image

উত্তর দিকে রানীর কুঠির, নজরুল ইনস্টিটিউট, নগর শিশু উদ্যান, কুমিল্লা আর্ট কলেজ ও জেলা প্রশাসকের অফিস।

Image

নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আর পাখির কলতানে সবসময় মুখর থাকে ধর্মসাগরের পাড়।

Image

দীঘির পশ্চিম পাড়ে রয়েছে পর্যটক ও দর্শনার্থীদের জন্য বসার ব্যবস্থা।

Image

বিকাল হতেই ধর্মসাগর যেন মিলনমেলায় পরিণত হয়। কেউ হাঁটতে আসেন, কেউ আসেন শরীরচর্চার করতে; কেউবা নিছক সময় কাটাতে।

Image

ধর্মসাগরকে আরও দৃষ্টিনন্দন করতে উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন। এর আওতায় দীঘির চারপাশে নির্মাণ করা হবে ওয়াকওয়ে।