২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ‘ডাকাতির চেষ্টাকালে’ জনতার পিটুনিতে ২ যুবক আহত

এলাকাবাসীর বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, অন্যরা কৌশলে পালিয়ে যায়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2023, 04:14 PM

Updated : 09 Jun 2023, 04:14 PM

ফরিদপুর সদরে ডাকাতির চেষ্টাকালে জনতার পিটুনিতে দুই যুবক আহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বাখুন্ডা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর উপজেলার গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হক জানান।

আহতরা হলেন: ৩০ বছর বয়সি মো. জুবায়ের মল্লিক ও সমবয়সি মো. রিপন।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান এমার হক জানান, পাঁচ থেকে ছয়জনের একটি দল বাখুন্ডা বাজার ও মহিলা সদর রোড এলাকায় গরু চুরির উদ্দেশে রাতভর চেষ্টা চালায়। রাতের চেষ্টায় ব্যর্থ হয়ে শুক্রবার ভোরে বাখুন্ডা বাজারের পাশে একটি বাড়ির দরজা ভাঙার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী দলটিকে ঘিরে ফেলে।

কৌশলে অন্যরা পালিয়ে গেলেও দুজন এলাকাবাসীর হাতে পিটুনির শিকার হন৷

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গফফার জানান, পরে পুলিশ গিয়ে আহতের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ পরিদর্শক আব্দুল গফফার।