২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় গৃহবধূ হত্যা, আটক স্বামী

স্বামীকে শ্যামনগর থেকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরায় গৃহবধূ হত্যা, আটক স্বামী

প্রতীকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2022, 02:17 PM

Updated : 19 Sep 2022, 02:21 PM

সাতক্ষীরার আশাশুনিতে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

সোমবার ভোরে আশাশুনির প্রতাপনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে আশাশুনি থানার ওসি মোমিনুর রহমান জানান।

নিহত শামসুন্নাহার (৪৫) ওই এলাকার গোলাম মোস্তফার স্ত্রী।

গোলাম মোস্তফার ভাই নুরুল ইসলাম বলেন, তার ভাই মানসিকভাবে কিছুটা অপ্রকৃতস্থ। প্রত্যেক মাসে একবার তাকে ইনজেকশন দেওয়া লাগে। না হলে `পাগলামি‘ বেড়ে যায়। সম্প্রতি তার পাগলামি বেড়ে গিয়েছিলো।

তিনি বলেন, " সোমবার রাতে শামসুন্নাহার ও গোলাম মোস্তফা এক ঘরে ঘুমাতে যায়। ভোররাতে শামসুন্নাহারের গোঙানির শব্দ শুনে আমরা তাদের ঘরের পাশে গিয়ে দরজা বন্ধ পাই। পরে ধাক্কা-ধাক্কির এক পর্যায়ে গোলাম মোস্তফা দরজা খুলে পালিয়ে যায়। এরপর শামসুন্নাহারকে মুমূর্ষ অবস্থায় দেখে তাকে হাসপাতালে নেওয়ার জন্য ভ্যান ডাকি। কিন্তু ততক্ষণে শামসুন্নাহার মৃত্যুর কোলে ঢলে পড়ে।“

শামসুন্নাহারকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা নুরুল ইসলামের।

ওসি মোমিনুর বলেন, ঘটনার পর গোলাম মোস্তফা পলাতক ছিলো। পরে শ্যামনগর থেকে আটক করা হয়। শামসুন্নাহারের মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।