২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষায় হাওরের রূপ

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ছয় জেলা নিয়ে বিস্তৃত হাওরাঞ্চল। গারো পাহাড়ের পাদদেশজুড়ে শত শত হাওরের প্রাকৃতিক সৌন্দর্য সবসময়ই মানুষকে মুগ্ধ করেছে। এদেশের কৃষিতে-অর্থনীতিতে হাওরের অবদান বিশাল। জীব-বৈচিত্রের মত হাওরের রয়েছে নিজস্ব সাংস্কৃতিক পরিমণ্ডলও। শীত আর বর্ষা- দুই ঋতুতে ভিন্ন দুই রূপ নিয়ে আবির্ভূত হয় এই হাওর। হাওরের জনজীবনের প্রবাদ হচ্ছে- ‘বর্ষায় নাও, হেমন্তে পাও’। বর্ষায় যেখানে থই থই জলরাশি; হেমন্তে সেখানেই ফসলের সমারোহ। দেশের উৎপাদিত ধানের প্রায় ২০ ভাগ আসে এই হাওরাঞ্চল থেকে।

শামস শামীম

সুনামগঞ্জ প্রতিনিধি

Published : 21 Aug 2023, 05:43 PM

Updated : 21 Aug 2023, 08:21 PM

Image

সুনামগঞ্জের ছায়ার হাওরের সাতপাড়া বাজারের সামনে চারদিকে পানিতে নিমজ্জিত ভিটায় গবাদিপশুর জন্য সংগ্রহ করে রাখা গো-খাদ্যের খড়।

Image

টাঙ্গুয়ার হাওরের অন্যতম অনুষঙ্গ হিজল-করচ বন।

Image

ওয়াচ টাওয়ার থেকে তোলা টাঙ্গুয়ার হাওর।

Image

শাল্লা উপজেলার ছায়ার হাওরে নির্মিত আশ্রয়কেন্দ্র।

Image

শাল্লা উপজেলার ছায়ার হাওরে নির্মিত আশ্রয়কেন্দ্র।

Image

শাল্লা উপজেলার মাউতি বিলের ইজারাদার নির্মিত অস্থায়ী খলাঘর।

Image

তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বর্ডার হাটের প্রবেশপথ।

Image

শাল্লার সাতপাড়া এলাকায় নির্মিত মতিছিলা বা হিন্দু ধর্মাবলম্বী মৃতদের স্মরণে মঠ।