২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাকসাম রেলওয়ে স্টেশনে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ

ওই বৃদ্ধ রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানায় পুলিশ।

লাকসাম রেলওয়ে স্টেশনে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2024, 06:49 PM

Updated : 17 Feb 2024, 06:49 PM

কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে সত্তোরোর্ধ্ব ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার।

স্থানীয়দের বরাতে বিকালে ওসি মুরাদ উল্লাহ জানান, ওই বৃদ্ধ রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার সন্ধ্যায় তাকে স্টেশনে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।

ওই বৃদ্ধের পরিচয় নিশ্চিত হতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছেন বলে জানান তিনি।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি মুরাদ উল্লাহ।