২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউবি’র এইচএসসি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর

এবারের পরীক্ষায় ৮৮ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর অংশ গ্রহণের কথা রয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2022, 01:37 PM

Updated : 20 Sep 2022, 01:41 PM

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি’র ২০২২ সালের এইচএসসি পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।

বাউবি'র পরিচালক আ.ফ.ম মেজবাহ উদ্দিন জানান, ২৩ সেপ্টেম্বর থেকে সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ে ৩০৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র শুক্র ও শনিবার বন্ধের দিনগুলোতে সকাল এবং বিকালে পরীক্ষা হবে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে এই পরীক্ষা।

তিনি বলেন, এবারের পরীক্ষায় সর্বমোট ৮৮ হাজার ২৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এতে পুরুষ পরীক্ষার্থী ৫৩ হাজার ৬২৬ জন বা ৬০.৭৭ শতাংশ এবং নারী পরীক্ষার্থী ৩৪ হাজার ৬ শত ১২ জন বা ৩৯.২৩ শতাংশ।

প্রতিবারের মতো এবারও, প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ পরীক্ষা গ্রহণের জন্য সকল ব্যবস্থা ও প্রস্তুতি গ্রহণ করেছে । স্থানীয়ভাবে বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে দায়িত্ব পালন করবেন।

প্রত্যেক পরীক্ষার্থীকে তার পরীক্ষার মূল আইডি কার্ডসহ যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে বলে জানান মেজবাহ।