যশোরের জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী
বেলা ১২টা ২২ মিনিটে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়।
যশোরের জনসভার মঞ্চে উঠেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২টা ৩৮ মিনিটে তিনি যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে নির্মিত জনসভা মঞ্চে প্রধান অতিথির আসন গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী সমাবেশ স্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্টেডিয়াম ভরা মানুষ হর্ষধ্বনি ও স্লোগানে তাকে স্বাগত জানান।
সমাবেশস্থলে আসার আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনীর শীতকালিন কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বেলা ১২টা ২২ মিনিটে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। সভা পরিচালনা করছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
এর আগে সকাল থেকে যশোরের বিভিন্ন উপজেলা ও আশেপাশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ সমাবেশ স্থলে সমবেত হয়েছেন।
