যশোরে আওয়ামী লীগ নেতা আটক
মুসা মাহমুদ ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জেলা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, শুক্রবার রাতে উপজেলার কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
মুসা মাহমুদ (৬৭) যশোরের ঝিকরগাছা উপজেলা সদরের কৃষ্ণনগর গ্রামের শাহেদ আলি বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, মুসা মাহমুদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
