২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি সেলিম আকতার আটক

কোন মামলায় তাকে আটক করা হয়েছে, তা পরে জানানো হবে, বলেন পুলিশ কর্মকর্তা আমিনুর রশিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 11:40 PM

Updated : 29 Nov 2026, 11:40 PM

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি সেলিম আকতার চৌধুরীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার রাতে দক্ষিণ খুলশী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে তাকে খুলশী থানা পুলিশ আটক করেছে। কোন মামলায় তাকে আটক করা হয়েছে, তা পরে জানানো হবে।

সেলিম আকতার চৌধুরী নগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।

প্রয়াত আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জামাতা সেলিম আকতারকে ২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে দেখা যায়নি।