২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিশুকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

নেত্রকোণায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2023, 09:43 PM

Updated : 11 May 2023, 09:42 PM

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার উপজেলার গন্ডা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কেন্দুয়া থানার ওসি আলী হোসেন। 

গ্রেপ্তার হাবিবুল্লাহ (৩৫) ওই ইউনিয়নের গাড়াদিয়া গ্রামের বাসিন্দা।

আট বছর বয়সি ওই শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আলী হোসেন বলেন, “শিশুটির বাবা দিনমজুর। পারিবারিক সুসম্পর্ক থাকায় হাবিবুল্লাহ শিশুটির বাড়িতে যাওয়া-আসা করতেন। বৃহস্পতিবার সকালে শিশুটির মা এনজিও থেকে ঋণের টাকা নিতে যান এবং বাবা বাইরে কাজে ছিলেন।

“এই সুযোগে হাবিবুল্লাহ ওই বাড়িতে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা হাবিবুল্লাহকে আটক করে পুলিশে দেয়।”

ওসি আরও বলেন, “এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে হাবিবুল্লাহকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিশুকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।” 

গ্রেপ্তার হাবিবুল্লাকে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।