২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে শনিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

“জেলার যেসব স্থানে গ্যাস সংযোগ রয়েছে, সেসব স্থানে মাইকিং করা হচ্ছে।“

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2024, 05:42 PM

Updated : 26 Apr 2024, 05:42 PM

চাঁদপুরের চার উপজেলায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার দুপুরে চাঁদপুর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানেজার মহিবুর রহমান জানান,

সদর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলবে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিনি বলেন, “গ্যাস লাইনের মেরামত কাজ করবে। এতে জেলার যেসব স্থানে গ্যাস সংযোগ রয়েছে, সেসব স্থানে মাইকিং করা হচ্ছে।“

গ্রাহককের দুর্ভোগ এড়াতে মেরামত কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহের প্রস্তুতি রাখা হয়েছে বলে জানান মহিবুর রহমান।