২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় নিখোঁজ ২ শিশুর লাশ উদ্ধার

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মিলছিলো না; পরে পদ্মায় লাশ ভাসতে দেখা যায়।

পদ্মায় নিখোঁজ ২ শিশুর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 12:11 PM

Updated : 29 Dec 2022, 12:15 PM

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি মজিবর রহমান জানান, উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের গোলবাড়ি এলাকার পদ্মা নদী থেকে বুধবার রাত ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হলো- ওই এলাকার রিপন আলীর ছেলে রিফাত (৯) ও মজিবুর রহমানের ছেলে মুরসালিন (৭)।

রিপন আলী বলেন, বুধবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে খেলতে বেড়িয়ে দুই শিশু নিখোঁজ হয়। দিনভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মিলছিলো না। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু বলেন, “নিখোঁজের ১২ ঘণ্টা পর পদ্মা নদী থেকে গোলাবাড়ি এলাকার দুই শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটি খুবই মর্মান্তিক।”

ওসি মজিবর বলেন, খেলতে বেরিয়ে ওই দুই শিশু নিখোঁজ হয়। এ ঘটনায় অভিযোগ দিতে তাদের বাড়ির লোকজনের থানায় আসার কথা ছিলো। তার আগেই দুই শিশুর লাশ পাওয়া যায়।