২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে বিএনপির ৩৮০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ১৫

জেলা বিএনপির আহ্বায়কের দাবি, পুলিশ তাদের শান্তিপূর্ণ পদযাত্রায় লাঠিপেটা করেছে। এতে ১০/১২ নেতাকর্মী আহত হয়েছেন।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 01:24 PM

Updated : 19 Jul 2023, 03:49 PM

পিরোজপুরে পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৩৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে; গ্রেপ্তার হয়েছেন ১৫ জন।

মঙ্গলবার রাতে পিরোজপুর সদর থানার এসআই মাকসুদুর রহমান বাদী হয়ে মামলাটি করেন বলে জানান ওই থানার ওসি আবির মোহাম্মদ হাসান।  

মামলায় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ ৮০ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও ২০০/৩০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

ওসি আবির মোহাম্মদ হাসান জানান, মঙ্গলবার শহরের সার্কিট হাউজ সড়কে পদযাত্রা চলাকালীন বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর লাঠিসোটা নিয়ে আক্রমণ ও ইট ছুড়ে। এ ঘটনায় পুলিশের সাত সদস্য আহত হন। তাদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান ওসি।

এদিকে, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন জানান, পুলিশ তাদের শান্তিপূর্ণ পদযাত্রায় লাঠিপেটা করেছে। এতে ১০/১২ নেতাকর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন:

পুরনো খবর:

পিরোজপুরে বিএনপির সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৭ পুলিশ সদস্য আহত