২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

রাজারহাটগামী একটি ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা উলিপুরগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

কুড়িগ্রামে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

কুড়িগ্রামের রাজারহাটে সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া ইজিবাইক।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2023, 05:19 PM

Updated : 04 Jul 2023, 06:19 PM

কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই জ‌ন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ইজিবাইকের আরও পাঁচ যাত্রী।

মঙ্গলবার সকালে উপজেলার চাকিরপশার ইউনিয়নের মিলের পাড় বাজারের কাছে এ ঘটনা ঘটে বলে রাজারহাট থানার ও‌সি আব্দুল্লাহিল জামান জানান।

নিহতরা হ‌লেন উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের গাফ্ফার আলী মোল্লার ছেলে সিরাজুল ইসলাম (৪৫) এবং রাজারহাট না‌জিমখান এলাকার ইউসুফ আলীর মে‌য়ে সে‌লিনা বেগম (৩৫)।

আহতরা হলেন আমিনুল ইসলাম (৪৫), সিনহা আক্তার (৮), গোলজার হোসেন (৪০), হাবিবুর রহমান (৪০), রফিকুল ইসলাম (৩২)। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওসি আব্দুল্লাহিল ব‌লেন, রাজারহাটগামী একটি ইজিবাইক মি‌লের পাড়ে পৌঁছা‌লে বিপরীত দিক থেকে আসা উলিপুরগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই ইজিবাইকের যাত্রী সিরাজুল মারা যান।

গুরুতর অবস্থায় সে‌লিনা বেগম‌কে রংপুর মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া‌র প‌থে তিনিও মারা যান; দুর্ঘটনায় ইজিবাইকে থাকা আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন বলে জানান ওসি।

রাজারহাট ফায়ার সার্ভিসের দল‌নেতা আক্তারুজ্জামান সওদাগর ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থল‌ থেকে হতাহত‌দের উদ্ধার করা হয়েছে। আহতদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তু‌তির কথা জানিয়ে ওসি আব্দুল্লাহিল বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও পিকআপটি জব্দ করা হয়েছে।