গাজীপুরে বিভিন্ন মামলার ২৪ আসামি গ্রেপ্তারের পর কারাগারে
গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
গাজীপুর সদরে মাদকসহ বিভিন্ন মামলার ২৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ; যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন রয়েছে।
গ্রেপ্তারদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের সহকারি কমিশনার মো. আসাদুজ্জামান।
মো. আসাদুজ্জামান বলেন, ‘‘বুধবার মেট্রোপলিটন পুলিশের একাধিক থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন মামলায় ২৪ আসামিকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চারটি ছুরি জব্দ করা হয়। ‘’
তবে গ্রেপ্তারদের নাম ও তাদের মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি ওসি।
