১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন

গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া দেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় মহাসড়কে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ।

শামছুল হক রিপন শামছুল হক রিপন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 01:51 PM

Updated : 18 Nov 2026, 01:51 PM