জানাজায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে ঝরল ২ ভাইয়ের প্রাণ
এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন বলে পুলিশ জানায়।
হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এক ভাইয়ের শাশুড়ির জানাজা শেষে বাড়ি ফিরছিলের পরিবারের পাঁচজন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জানাজা শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তারা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে অটোরিকশাটি বানিয়াচংয়ে ভাটিপড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান।
নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার ছিলাপাঞ্জা গ্রামের কালাই উল্লাহর ছেলে আব্দুল মঈন (৬০) এবং তাজ উদ্দিন (৩৫)।
এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন জানিয়ে বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, একই উপজেলায় আব্দুল মঈনের শাশুড়ির জানাজা শেষে তারা বাড়ি ফিরছিলেন।
পুলিশ জানায়, আহত তিনজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
